শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র উদ্যোগে ‘এআই’প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আইসিটি সেমিনার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ ‘হোটেল নির্বাণ ইন’-এ বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। প্রশিক্ষণে ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর মহানগরের সভাপতি জহুরা আক্তার।

সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদেরকে কীভাবে খুব সহজে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা এবং ব্যবসায়িক পরিকল্পনা সাজানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায়, কুমার নিটোল।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

তারা আরো বলেন, বরাবরই নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই’ নিয়ে এই সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain