শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের কামনা করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে ধারণ করেই সিটি কর্পোরেশন প্রতি বছর নানা আয়োজনে নববর্ষ উদযাপন করে।

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর আন্তরিক সহযোগিতা পেলে সিলেটকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিলেট নগরে সব বয়সী মানুষের জন্য বিনোদন সুবিধা নিশ্চিত করতে পার্ক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন ব্যবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain