শিরোনাম :
জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ সিলেটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির আগামী শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে ছিনতাই কারী ধরতে তালিকা নিয়ে মাঠে পুলিশ শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক

ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছেন, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষিত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার প্রসার ও উন্নয়ন জরুরি। বৃহপতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার আলোকে নিজেদের গড়ে তুললে দেশ ও সমাজ উপকৃত হবে। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশের সম্পদ উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি একটি মাদ্রাসার এক শিক্ষার্থী জুনেদ আহমদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষার্থীর পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা ইসলামী শিক্ষার প্রসার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি মুজির উদ্দিন কাসিমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain