শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল সিলেট এসে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমসহ আরও বিভিন্ন কর্মসূচী উদ্বোধন করবেন সিলেটে সুধীজনদের সাথে ভারতের ফোর্টিস হাসপাতালের মতবিনিময় সভায়- ডা. শুভ প্রকাশ সান্যাল সিলেট মহানগরীতে ৬৮ হাজার ৫৪০ জন শিশু পাবে হামের টিকা-সিসিক এর প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক করেছে।রবিবার (১৯ এপ্রিল) এসব পণ্য ও প্রাণী আটক করা হয়।

 

বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট, বিছনাকান্দি বিওপির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ী, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াস, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে সুপারি, শিং মাছ ছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু, পাথর উত্তোলনকারী বারকী নৌকা আটক করে। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৪৮ লাখ ৬৮ হাজার ৬ শত ৪০ টাকা।

এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বলেন, আটক চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain