শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ দল এ অভিযানে অংশ নেয়।

জানা গেছে, এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক রাজু পালকে ১০ হাজার টাকা, মেসার্স দোহা স্টোরের মালিক মোশাহিদ মিয়াকে ৮ হাজার টাকা এবং মেসার্স মা ভ্যারাইটিস স্টোরের মালিক রুপক পালকে ৮ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain