শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল নিজ বাসভবনে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে বাণিজ্যমন্ত্রী এমন নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদদীন, হাজী মকবুল হোসেন, হাজী বাবুল মিয়া, খোবের হোসেন,আবদুল্লাহ আল মামুন সেমন,ইমন আহমদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান জনি, শাহ আলম শাহান,হাজী, তজম্মুল খান, হাজী আমিন উদদীন, রাসেল আহমেদ, রহমত উললা, আমিনুর রশিদ আমিন, খয়েছ বকস, লয়েক আহমদসহ আরও অনেকে।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিম উল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধার্থে দেওয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান।

পাশাপাশি কালিঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain