শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা উপজেলা ও পৌর শাখা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভা ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক।

বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান ময়নুলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু খন্দকার, আব্দুল মুকিত ফাহিম, মুজিবুর রহমান ময়নুল ও আলিম উদ্দীন; সদস্য শামীম আহমদ; বড়লেখা সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ; যুবনেতা সাকিব আহমদ ও রিপন চৌধুরী; পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম; ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছায়াদ আহমদ, ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শামীম আহমদ এবং ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ফয়জুর রহমান, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রিপন ও ফায়েক আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছানুয়ার হোসাইন তানভীর, যুগ্ম আহ্বায়ক মারওয়ান প্রমুখ। এসময় কলেজ ছাত্রদল নেতা মাহিন, সবুজ ও ফাহিম এবং পৌর ছাত্রদল নেতা রাহাত হাসান সামি ও মিয়াদ আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain