অনুসন্ধান ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ জুন সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতা মোঃ আব্দুল খালিক নোমন এই সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি যথাক্রমে সুরুজ আলী, আব্দুল্লাহ আল-মুতি ও মোঃ ছুরাব আলী প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে মোগলাবাজার ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল খালিক নোমন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালাম দায়িত্ব পাওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানবিক করে তুলবে। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি