শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: “দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর এর উদ্যোগে ২৯ জুন সোমবার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ বছর ১ম ধাপে “বৃক্ষরোপণ অভিযান” সম্পন্ন হয়েছে।
বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তাজপুর ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সদস্য জননেতা জাহেদুর রহমান চৌধুরী।
সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ, সদস্য হারুন উর রশিদ, রহমত আলী, হাবিবুর রহমান, তারেক আহমদ ও মারুফ আহমদ প্রমুখ।
কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain