শিরোনাম :
এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু এম‌সি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ: রায় পড়া শুরু, আদালতে আসামিরা টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১ দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় মেয়েকে হত্যা আদালতে পিতার জবানবন্দি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে এক বিশাল মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা এলাকায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-দক্ষিণ) অলক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-দক্ষিণ) অলক বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকে।” সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণ ও যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে তা থেকে দূরে থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, সাবেক কুচাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন রুকন, সহ-সভাপতি সুমন সিকদার, ২৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি জুম্মান আহমদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, বিএনপি নেতা বাচ্চু আহমদ, শাহাজান আহমদ, ৪০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হাছিব আহমদ এবং ৪১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শিপু আহমদ।
এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসরাব আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এই বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain