শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত সাত মাস বয়সী নুসিবা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার মেয়ে। সে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যাওয়া দুই বছর দুই মাস বয়সী রাফসা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা উযাছের আহমদের মেয়ে।

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সবমিলিয়ে মারা গেছেন ১০৫ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain