শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, শ্রমিক নির্যাতন, মিথ্যা মামলা এবং শ্রমিক হত্যার বিচারহীনতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে সর্বাত্মক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের আহবানে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার হোটেল শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত। ২২ জুলাই বুধবার সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা তফাজ্জল হোসেন।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর) পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, প্রচার সম্পাদক আলআমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনু মিয়া, ১১-তম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মীর মোহাম্মদ জসীম উদ্দিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সাজু, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিনসহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন ২০২৫ সালের মে মাসে সরকার হোটেল-রেস্তোরাঁ খাতের নিম্নতম মজুরি ঘোষণা করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো কার্যকর হয়নি। একই সঙ্গে নিয়োগপত্র, পরিচয়পত্র, ৮ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি, ওভারটাইমের দ্বিগুন মজুরি ও অন্যান্য শ্রম অধিকারও ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। এসকল বিষয়ে ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি ও ত্রিপক্ষীয় বৈঠকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকার নির্ধারিত সময়ের মধ্যেও মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে শ্রমিকরা যে বেতন পায় তা দিয়ে সংসার পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হয়।
সভায় আরও বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলন বাধাগ্রস্থ করতে বিভিন্ন স্থানে শ্রমিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। গেজেট বাস্তবায়ন ও নি¤œতম মজুরি ৩০ হাজার টাকা আদায়ের আন্দোলন সংগ্রাম যখন বেগবান হচ্ছে তখন মালিকগোষ্ঠী অত্যান্ত সুচতুরভাবে দালাল ও সুবিধাবাদী নেতৃত্ব সৃষ্টি করার অপতৎপরতায় লিপ্ত হচ্ছে। সভায় এক প্রস্তাবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়হীন আইডি থেকে মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের অপতৎপরতা বন্ধ না করা হলে তা সাংগঠনিক ও আইনগতভাবে মোকাবিলা করার হুশিয়ারী জানানো হয়। অতীতেও হোটেল শ্রমিক ইউনিয়ন ও তার নেতৃত্বকে মালিক, সরকার ও প্রতিক্রিয়াশীল মহল থেকে নানাভাবে আক্রমণ করা হয়, কিন্তু শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধে সময়ের সাথে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে শ্রমিকদের কাছে প্রত্যাখাত হয়। পূর্বের ধারায় আজকে নতুন করে আবারও সংগঠনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে তা শ্রমিকদের ঐক্যবদ্ব প্রতিরোধের সামনে টিকতে পারবে না বলে সভা থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি, শ্রম আইন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রতিনিধি সভা থেকে সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain