শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে-এর অধীনে পরিচালিত ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) বিকেলে সিলেটের নর্থ এয়ারপোর্টের উমদার পাড়াস্থ ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট ট্রেনিং সেন্টার’-এ এ সভার আয়োজন করা হয়।

​জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর নির্বাহী পরিচালক আফিকুর রহমান আফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ছালেহ আহমদ। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে নর্থওয়েস্ট অঞ্চলের চেয়ারম্যান মির্জা আসকির বেগ, নর্থওয়েস্ট অঞ্চলের ভাইস চেয়ারম্যান ও সেন্ট্রাল নির্বাহী কমিটির সদস্য ফয়জুল হক লালা এবং নর্থওয়েস্ট অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি আব্দুল মুহিত। ​জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন উমদার পাড়া জামে মসজিদের সভাপতি আতাউর রহমান, হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম, জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট-এর প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা, জিএসসি সিলেট চ্যাপ্টারের দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য নেছার আহমদ জামাল, কয়ছর আহমদ কাওছার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
​অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা উপহার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয়। বক্তারা নারী ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘জিএসসি ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে প্রশিক্ষণার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain