শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ক্লাবের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়। এ উপলক্ষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের নতুন ৫ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু। বরণকৃতরা হলেন, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ, মোহাম্মদ আবজল হোসেন, লতিফুল আজাদ চৌধুরী সায়েক, ডা. নাজরা চৌধুরী ও মোজাম্মেল হক মুনিম।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট ষ্টেশন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, শিক্ষা ও সংস্কৃতি বিভাগ) রাজেশ ভাটিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আবদুল্লাহ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ক্রীড়া বিভাগ) যীশু দেব, পরিচালক (আপ্যায়ন বিভাগ) জুম্মা আব্বাস রাজু-সহ ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ।

নৈশভোজের পাশাপাশি অনুষ্ঠানে আগত প্রথম ৩০ জন আমন্ত্রিত অতিথিকে নিয়ে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যা ক্লাবের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে অত্যন্ত আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain