শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানানো হয়েছে। আজ রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট উদ্যোগে এটিএম তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকরের দাবিতে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তরুণ ও উদীয়মান সাংবাদিক এটিএম তুরাবকে প্রকাশ্যে হত্যা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপর এক মারাত্মক আঘাত। দীর্ঘ ২বছর সময় পার হলেও এই মর্মান্তিক হত্যাকা-ে জড়িতদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অথচ কর্মক্ষেত্রে তাদের সুরক্ষার অভাব এবং তুরাবের মতো সাংবাদিক হত্যাকা-ের বিচারের দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। অবিলম্বে এই মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে মূল ঘাতক ও পেছনে থাকা নির্দেশদাতাদের গ্রেফতারের পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান সাংবাদিক নেতারা। ভবিষ্যতে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে যেন আর কোনো সাংবাদিককে এমন নৃশংসতার শিকার হতে না হয়, সে জন্য সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। শহীদ এটিএম তুরাবের দৃষ্টান্তমূলক বিচারই কেবল তার আত্মার প্রতি যথাযথ সম্মান জানাতে পারে এবং ভবিষ্যতে সাংবাদিকদের সুরক্ষার পরিবেশ তৈরি করতে পারে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু,সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির,সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন,

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, ইমজা’র সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, বিপিজেএ সিলেটের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সধারণ সম্পাদক এসএম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল,নির্বাহী সদস্য আজম আলী, সদস্য শাহিন আহমদ,শিপন আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রির্পোটার মারুফ আহমদ, আল্লাহ আল নোমান প্রমূখ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উক্ত মানববন্ধনে অংশ নিয়ে শহীদ তুরাবের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain