শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে সারদা হলে তাকে এই সংবর্ধনা দেন নেতৃবৃন্দ।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, মীর মোহাম্মদ জাকারিয়া, শুয়েব আহমদ অভি, রাসেল আলী, শেখ মো: লায়েক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain