শিরোনাম :
নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০ ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেট বিভাগজুড়ে পৃথক অভিযানে-র‌্যাবের জালে ৯ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাতে মহানগরীর কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রিফাত। সে নগরীর মজুমদারী এলাকায় বাসিন্দা।

পুলিশ জানায়, ফুটবল ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জেরে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ। এসময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain