শিরোনাম :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র-জনতা কোন ছাড় দিবেনা। বিএনপি ভোটের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণা করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের পথে হাটঁছে। এই দেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা।

তিনি বলেন, হবিগঞ্জে এবং সিলেটের গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে এনসিপির গাড়ী বহরে দফায় দফায় হামলা চালানো হয়েছে। বিএনপি সন্ত্রাসীরা হবিগঞ্জে কলেজ ছাত্র আলিফের একটি চোখ উপড়ে ফেলেছে। অথচ সেই সন্ত্রাসীদের আদালত ইতোমধ্যে জামিন দিয়েছে। এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিএনপির দেয়া ষড়যন্ত্রমুলক মামলা এফআইআর করেছে। যা পতিত ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ। এর পরিনতি ভালো হবেনা। আলিফের চোখ উপরে ফেলা এবং এনসিপির গাড়ী বহরে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের জনসভা সর্বাত্মকভাবে সফলে ১১ দলের নেতাকর্মী ও সিলেটবাসী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৪টায় নগরীর রেজিস্টারি মাঠে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের জনসভাকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও জেলা সভাপতি মাহিন আহমদ খান, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মহানগর আহ্বায়ক ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মো. ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. নজরুল ইসলাম প্রমূখ।

সভায় ৫ আগস্টের জনসভাকে সফলের লক্ষ্যে বিস্তারিত কর্মসুচী হাতে নেয়া হয়। জনসভাকে সফল ও সুশৃঙ্খল করতে ১১ দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে সম্পৃক্ত করা, প্রচার-প্রচারণা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর থানায় থানায় গণসংযোগ ও প্রচারপত্র বিলির সিদ্ধান্ত গৃহিত হয়। ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও সিলেটবাসীকে প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain