শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার এই আন্দোলন ইতিহাসের এক অনন্য অধ্যায়। জীবন বাজি রেখে রাজপথে নামা আন্দোলনকারীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধারা এ গণঅভ্যুত্থানের জীবন্ত সাক্ষী। তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আহত যোদ্ধারা আমাদের জাতীয় বীর। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঞ্জুর আহমদ, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধা আব্দুল মতিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাংবাদিক আমির উদ্দিন, এনসিপি গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব মর্তুজ আলী এবং ছাত্রনেতা আমিরুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত স্থানীয় আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain