শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের পার্লামেন্ট এগিয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্ট ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁদের রক্তের অবদান চিরস্মরণীয়। ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নত রাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার পরিধি আরও বাড়ানো জরুরি।
শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের শিক্ষার অগ্রগতি ও সার্বিক মানোন্নয়নে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব মূলত শিক্ষকদেরই।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান। একই সাথে একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
রোববার (৯ আগস্ট) সকালে নগরীর মিরাবাজাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বালিকা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল ১০টায় অনুষ্ঠিত বালিকা শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক রুবানা চৌধুরী এবং সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলরুবা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী,প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।
এদিকে সকাল ১১টায় বালক শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক মুহিবুর রহমান শামীম এবং ফয়ছল মাহমুদ সাকিবের পরিচালনায় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আবদুল হান্নান।
বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো: আব্দুর রশিদ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain