শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

ওসমানীনগরে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা মা-মেয়েকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ওসমানীনগর থানায় দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের (মামলা নং-৩(৮)’২২) করেন ভোক্তাভোগী নারী। মামলার পরপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার গোয়ালাবাজার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া (৪০) এবং ওই ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী বগুড়া হোটেলের মালিক বুলবুল (৪০)।

পুলিশ জানায়, নেত্রকোনো জেলার বাসিন্দা ওই নারী বুলবুলের বগুড়া রেস্তোরাঁয় প্লেট ধোয়া ও মসলা বাটার কাজ করার সুবাদে পার্শ্ববর্তী স্থানে মেয়েকে নিয়ে থাকতেন। সেই সুযোগ নেয় অভিযুক্তরা। তারা মা-মেয়ে দু’জনকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জিম্মি দশা থেকে রেহাই পেয়ে মেয়েটির মা থানায় অভিযোগ করেছেন। তাদের ওসিসিতে ভর্তি ও গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত বাদী ও তার ১৫ বছরের মেয়েকে ভিন্ন ভিন্ন স্থানে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্তরা। অভিযোগ পেয়ে মামলা রেকর্ড পূর্বক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain