শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

বরিশালে শ্যামলী বাসের চাপায় ২ ভ্যান যাত্রী নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর এলাকায় শ্যামলী পরিবহনের চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঢাকা ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পু‌লি‌শের আশ্বা‌সে স‌রে যায় তারা।

নিহতরা হ‌লো— ভ্যান যাত্রী ফজলুল হক (৬৩) ও সু‌মি আক্তার (৪০)। এছাড়া নিহত সু‌মি আক্তা‌রের ছে‌লে ৪ বছর বয়সী তাওহীদ ও ভ্যান চালক জয়নাল (৫০) আহত হ‌য়ে‌ছে। ‌নিহত‌দের বাড়ি রহমতপু‌রের মা‌নিককা‌ডি এলাকায়।

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত শ্যামলী প‌রিবহ‌নের বাস‌টি ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটের যাত্রী বহন করত। কুয়াকাটা থে‌কে বাস‌টি ব‌রিশা‌লে পৌঁছা‌নোর পর দুপুর পৌ‌নে ১২টার দি‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থে‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আ‌সে। রহমতপুর ব্রিজের ঢা‌লে পৌঁছ‌লে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি যাত্রীবা‌হী ভ্যান‌কে চাপা দেয় বাস‌টি। এ‌তে ঘটনাস্থ‌লেই দুই যাত্রী নিহত হয়। ভ্যান চালক‌ ও এক শিশু‌কে গুরুতর অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাবুগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, দুর্ঘটনায় দুই নিহত হ‌য়ে‌ছে। মহাসড়‌কে যান চলাচল কিছু সময় বন্ধ ছি‌লো, এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক আমানউল্লাহ আল বারী ব‌লেন, বাস‌টি আটক করা হ‌লেও বা‌সের চালক ও হেলপার পা‌লি‌য়ে‌ছে। মহাসড়‌ক অব‌রোধ ক‌রে‌ছি‌লো স্থানীয় লোকজন, তা‌দের বু‌ঝি‌য়ে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain