শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১৬ নভেম্বর) মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর সভাপতিত্বে এবং যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নিশারুল আরিফ, কর অঞ্চল সিলেট বিভাগের কর কমিশনার মো. সাইফুল হক, সিলেট র‌্যাব-৯ এর অধিনায়ক আবু মুসা মো. শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট প্রচারণা কমিটির সদস্য জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সরকারি কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা, সিলেট সরকারি মহিলা কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ খোরশেদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ এ চ্যাম্পিয়ন হন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট ভলিবল টিম ও রানার্সআপ হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট ভলিবল টিম। খেলা পরিচালনা করেন কৃষ্ণ প্রদ দে ও দীপাল কুমার সিনহা। প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ধারা বিবরনীতে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক সাজেদুল হাসান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain