শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

ছাতকে এতিম শিশুকে নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে এতিম মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক আব্দুল মুকিত (৪০)কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি ছাতকের হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় দুই এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল মুকিত।

এ নিয়ে গতকাল বুধবার সিলেটভিউসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর আব্দুল মুকিতের খুঁজে নামে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে ২ মিনিটে ৬ সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দুটিকে। শিশুরা পিটুনি সহ্য না করতে পেরে ওই শিক্ষকের পা ধরেও রেহাই পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মো. আব্দুল মুকিত উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদ্রাসায় নিয়োগ পান।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এলাকার অনেকের অভিযোগ, ওই শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।

আব্দুল মুকিতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain