শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

রানীগঞ্জ সেতু আজ উদ্বোধন-দেখতে ঢল নেমেছে মানুষের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বহুল প্রত্যাশিত রানীগঞ্জ সেতু আজ সোমবার (৭ নভেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতুটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে রানীগঞ্জে সাজসাজ রব বিরাজ করছে। বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে রানীগঞ্জ সেতু। নবনির্মিত এ সেতু দেখতে ঢল নেমেছে মানুষের।

রোববার (৬ নভেম্বর) বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, নানান রংঙে রঙিন রানীগঞ্জ। উদ্বোধন কে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সেতুর আড়াই কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন হেঁটে হেঁটে দেখছে। তরুণ-তরুণী-শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ঢল নেমেছে। পুরো সেতু এলাকা ঘুরে ঘুরে দেখছে লোকজন। মুঠোফোনে ধারণ করা হচ্ছে ভিডিও, ছবি। অনেকে সেলফি তুলছে। কেউ বা লাইভ করছে।

সেতু দেখতে আসা পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা লাকি বেগম জানান, শুনেছি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে দীর্ঘ রানীগঞ্জ সেতু। সেতুটি উদ্বোধনের লক্ষ্যে বর্নিল সাজে সাজানো হয়েছে। কয়েকজন বান্ধবির সঙ্গে সেতু দেখতে এসেছি। খুবই ভালো লেগেছে।

জগন্নাথপুরের খাশিলা গ্রামের রিমি আক্তার জানান, আমরা খুবই আনন্দিত সেতুর কাজ শেষে হওয়ায়। উদ্বোধনের পরপরই গণপরিবহণ চলাচল শুরু হবে। দীর্ঘ লম্বা এ সেতুটি লোকজনকে আকৃষ্ট করছে।

কাওসার আহমদ নামের স্থানীয় এক তরুণ জানালেন, প্রতিদিন জগন্নাথপুরের বিভিন্ন এলাকা থেকে উল্লসিত মানুষ খুব কাছ থেকে দেখার জন্য রানীগঞ্জ সেতু এলাকায় শত শত মানুষ ভিড় করছেন সপরিবারে। এ যেন জগন্নাথপুরের অন্যতম পর্যটনকেন্দ্র। স্বপ্নের এ সেতুর সঙ্গে ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় সংরক্ষণ করছি।

সেতুর কাজের প্রোজেক্ট ম্যানেজার হারুন অর রশিদ বলেন, ইতোমধ্যে সেতুটির শতভাগ কাজ শেষ হয়েছে। ৭ নভেম্বর উদ্বোধনের পর গণপরিবহণ চলাচল করবে। তিনি জানান, সেতুর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা ভির করছেন।

প্রসঙ্গত, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে দেড়শ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতু নির্মিত হয়েছে। এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের। ২০১৬ সালের আগস্ট মাসে কার্যাদেশ প্রদানের ২০১৭ সালের ১৪ জানুয়ারি দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ যৌথভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএম মান্নান এমপি। সেই থেকে স্বপ্নদেখা শুরু সুনামগঞ্জবাসীর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain