শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল কে পেটারসন সিটির কাউন্সিলম্যান এট লার্জের সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটির যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত
প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ১২ নভেম্বর শনিবার বিকাল ৫ টায় কাউন্সিলম্যান এর বাসভবনে সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন ডেমোক্রেটিক পার্টির সিনিয়র নেতা কংগ্রেসম্যান বিল পাসক্রেল ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা সুজন আহমেদ সাজু,নুরুল ইসলাম খসরু,আবুল কালাম,ফজলুর রহমান ফটিক,নাছির আলম,
দেলোয়ার হোসেন,উসমান আহমদ,মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
ক্রেষ্ট প্রদানকালে কংগ্রেসম্যান বিল পাসক্রেল বলেন সাংবাদিকরা একটি দেশ ও জাতীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরো বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন
দেশের অর্থনৈতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।
এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি।
স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তাদের এই দেশপ্রেম জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে।
তাঁকে সম্মাননা প্রদান করায় কংগ্রেসম্যান ও কাউন্সিলম্যান এট লার্জ
সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain