শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে শীতের উপহার বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রবাসীরা আমাদের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের বড় অবদান ছিল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের পাশাপাশি প্রবাসীরা দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রেখে চলেছেন।
তিনি (৪ ডিসেম্বর) রবিবার বিকালে নগরীর বর্ধিতাংশ ডলিয়া, টিলাগাঁও ও বড়গুল এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে শীতের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান আব্দুলের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ আইন বিষয়ক সম্পাদক কাজী খালেদ আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী নিজাম উদ্দিন, হাজী সমশর আলী, সুজন মিয়া, মো: ছালিক আহমদ, নজরুল ইসলাম নজু, আলাউদ্দিন হোসেন বিজয়, মো: কবির আলম, ছাত্রলীগ নেতা ফারহান রুবেল, মো: আবু বক্কর সিদ্দিকী, আবি আহমদ, তাহশিন মাহি, জাহাঙ্গীর আলম নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত ৩৭নম্বর ওয়ার্ডের দুইশত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain