শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে খাদ্য বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে অসহায়, নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। (৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে খাদ্য বিতরণ অনুষ্টিত হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতিতে ত্যাগ আর ব্রত না থাকলে দেশপ্রেমিক রাজনীতিবিদ হওয়া যায় না। দেশপ্রেমিক রাজনীতিবিদ কখনো ক্ষমতায় যাওয়াই বড় হিসেবে দেখেন না। বরং তারা দেশের মানুষের ভবিষ্যত নিয়ে ভাবেন, তাদের উন্নয়ন অগ্রগতির কথা চিন্তা করেন। তেমনই ত্যাগ এবং দেশপ্রেমের অনন্য এক প্রতিকৃতি শেখ ফজলুল হক মনি। তিনি বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, কলাম লেখক, ছোট গল্পকার, তাত্ত্বিক দার্শনিক ও ভবিষ্যৎ স্বপ্ন দ্রষ্টা। শেখ ফজলুল হক মনি ছিলেন মেধাবী ও সাহসী। সেই সময়ের বক্র রাজনীতির মধ্যেও তিনি আইয়ুব খানের মসনদ কাঁপিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্নেহভাজন ভাগ্নে হিসাবে নয়, ষাটের দশকের গোড়া থেকেই শেখ ফজলুল হক মনি নিজের মেধা ও অসাধারণ সাংগঠনিক ক্ষমতা বলে দেশের ছাত্র ও যুব সমাজের কাছে সমুজ্জ্বল হয়ে উঠেছিলেন। তিনি সিলেট মহানগর যুবলীগের সকল মানবিক কার্যক্রম ও সাংগঠনিক কার্ক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন আগামীতে অতীতের ন্যায় জামাত বিএনপির সকল ষড়যন্ত্র ও তাদের সকল সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মহানগর যুবলীগকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফয়সল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, আব্দুর রব সায়েম, ফয়জুর রহমান ফয়েজ, রুপম আহমদ, মুসাদ্দেকউন নবী, সাকারিয়া হোসেন শাকির, আবির হাসান রানা, আল মুমিন, সৈয়দ নাহিদ রহমান, স্বপন সরকার, শরিফ আহমদ, মাসুক মিয়া, সুমন চৌধুরী, সৈয়দ রনি, হিফজুর রহমান, মুবারক হোসেন, দিদার আহমদ, সুমিত আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। এসময় সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain