শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

অবৈধ শাসকের পতন সু-নিশ্চিত: সিলেট মহানগর বিএনপি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বিএনপির কেন্দ্রীয় কার্য্যালয়ে পুলিশী হামলা ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকে নিহত করার প্রতিবাদে এবং বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যার পর অস্থায়ী কার্যালয় ভাতালিয়া থেকে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রিকাবীবাজার পয়েন্টে এসে এক পথ সভায় মিলিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, অবৈধ শাসকের পতন সু-নিশ্চিত, তাই তারা দিশোহারা হয়ে পড়েছে। তারা দলের প্রধান কার্য্যালয়ে ঢুকে গুলি করতেও দ্বিধাবোধ করছে না। নেতৃবৃন্দ বলেন, এই সব গুলি হামলা মামলা আর হত্যা করে অবৈধ শাসন আর লুটপাটের রাজত্বকে প্রলম্বিত করা যাবে না গণতন্ত্রের অভিযাত্রায় আগামী ১০’ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল হবে ইনশা’আল্লাহ।
মিছিল সমাবেশে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, ডা. নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী।

ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে সাদিকুর রহমান সাদিক, শেখ কবির আহমদ, শুয়েব আহমদ, তারেক খান, মন্জুরুল হাসান, সবুর আহমদ, মিজান আহমদ, ওয়ার্ড সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে আব্দুল আজিজ লাকি, রাজু দে, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, মিনহাজ পাঠান, আব্দুল মালিক সেকু, এ এস এম সায়েম, আব্দুল মান্নান, রুবেল বক্স, আব্দুস সবুর রাসেল, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে নুরুল ইসলাম লিমন, রাসেল খান, ইফতেখার আহমদ পাবেল, সালেক আহমদ, ফরহাদ আহমদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসার খান , মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে খসরুজ্জামান খসরু, রফিকুল বারী রোমান, রেজাউল করিম নাচন, আব্দুস সামাদ তোহেল, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামীম, মনজুর হোসেন মজনু, মালেক আহমদ, মারুফ আহমদ টিপু, এমদাদুল হক স্বপন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain