শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধীরেন সিংহ এর মৃত্যুতে বাসদ সিলেট জেলার শোক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলা কমিটির সম্পাদক কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, কমরেড ধীরেন সিংহ ৬০ এর দশক তার ছাত্রাবস্থা থেকে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সহ মেহনতী মানুষের সামগ্রিক মুক্তির জন্য লড়াই সংগ্রামে নিজেকে নিয়েজিত করেছিলেন। তার এই একনিষ্ট সংগ্রাম তার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত অব্যাহত ছিল। কমরেড ধীরেণ সিংহ এর মৃত্যু অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ নির্মাণের আন্দোলনে অপূরণীয় ক্ষতি।

বিবুতিতে আবু জাফর, কমরেড ধীরেন সিংহের পরিবার, স্বজন,ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে আজ বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,জুবায়ের আহমদ চৌধুরী, প্রনব জ্যোতি পাল, মনজুর আহমদ, শহিদ মিয়া, শওকত আলী, প্রমুখের নেতৃত্বে কমরেড ধীরেণ সিংহ এর মরদেহে বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain