শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ধর্মপাশায় মাদক বিক্রির অভিযোগে আটক ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক কেনাবেচার অভিযোগে উপজেলা শ্রমিক লীগের দুই নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নতুনপাড়ার জইন উদ্দিনের ছেলে হুসাইন মুহাম্মদ তানভীর, সাংগঠনিক সম্পাদক ও নতুনপাড়ার মৃত আলী আহমেদের ছেলে মোস্তাক আহমেদ, উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর রুনু চন্দ্র নিয়োগী এবং ধর্মপাশা গ্রামের মৃত বিধু ভূষনের ছেলে বিশ্বজিৎ চন্দ্র দাস।

ধর্মপাশা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের ঘরে অভিযান চালানো হয়। এসময় হুসাইন মুহাম্মদ তানভীর, মোস্তাক আহমেদ, রুনু চন্দ্র নিয়োগী ও বিশ্বজিৎ চন্দ্র দাসকে মাদক কেনাবেচা করার অপরাধে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মাদক কেনাবেচার অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain