শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার আচার্য্যপাড়ায় এ ঘটনা ঘটে।

দিপা আচার্য্য (৩০) নামের ওই গৃহবধূ নিজের ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি আচার্য্যপাড়ার সুনীল আচার্যের স্ত্রী। তাদের নবম শ্রেণি পড়ুয়া এক মেয়েসন্তান রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান- রোববার বেলা আড়াইটার দিকে দিপার স্বামী সুনীল আচার্য্য তার শাশুড়িকে তাদের বাড়িতে নিয়ে আসতে ঘর থেকে বেরিয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে শাশুড়িকে নিয়ে ঘরে ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ এবং স্ত্রীর কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখেন- দিপার দেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লাইলন রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। তৎক্ষণাৎ স্বামী ও মা দিপার দেহ উদ্ধার করে দক্ষিণ সুরমার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৫টার দিকে মোগলাবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ময়না তদন্ত শেষে আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর সনাতন ধর্মীয় অনুযায়ী সৎকার করা হয়।

এদিকে, এ ঘটনা নিয়ে দিবার বাবার বাড়ির লোকজনের কোনো অভিযোগ নেই। ওসি মো. শামসুদ্দোহা বলেন- এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বামী ও বাবার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে- গত কয়েকদিন ধরে দিপার উচ্চ রক্তচাপ ছিলো, শরীর অনেকটা অসুস্থ ছিলো। তবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিবাদ বা কলহ ছিলো না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain