শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে সিলেটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। স্বাধীনতার উষালগ্নে জাতির সূর্যসন্তানদের হারানোর বিষাদময় দিনটি স্মরণ করছে বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতক ও সামাজিক সংগঠন।

বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন সমূহ। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলাপ্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা জানান বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ জাতির হাজারো মেধাবী সন্তানকে।

মুক্তিযুদ্ধের সময় সকল শহীদদের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ ও তাদের আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দিতে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain