শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সিনিয়র কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট মো: শফিকুল ইসলাম, মো: হাছনু চৌধুরী, মো: আজমল হোসেন, কামাল আহমদ, সাঈদুর রহমান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহীন, খায়রুল আলম, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঘুষ, দূর্নীতি, নির্মূল সহ সকল অনৈতিকতার বিরুদ্ধে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে। সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস অবহিত করার মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত হতে হবে। বক্তারা আরো বলেন মহান মুক্তিযুদ্ধের ৫১ বর্ষ পূর্তিতে আমাদের শপথ হউক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করা। এ লক্ষে সকল পেশাজীবী দেশপ্রেমী মানুষকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। আলোচনা সভায় কর আইনজীবী নবীন-প্রবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারীদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain