শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলায় ২ দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আহসান হাবিব দবির, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল-আমিন, ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ময়না, মহানগর শাখার সভাপতি ও হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা প্রতিনিধি মাওলানা হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক জুম্মা প্রমুখ।
পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ মুসলেহ উদ্দিন বড় হুজুর, হাফিজ গোলাম কিবরিয়া, হাফিজ ফখরুল আহমদ, হাফিজ মাওলানা ইমরান, হাফিজ ওলিউর রহমান, হাফিজ আল আমিন, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ জিয়া উদ্দিন, হাফিজ আবু তাহের মিসবাহ।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র মোনাজাতের মাধ্যমে হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার ৩০ হাজার টাকা ও ৩য় পুরস্কার ২০ টাকা প্রদান করা হবে। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain