শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার প্রতিযোগিরা কুইজে অংশগ্রহণ করছেন। আনন্দ লাভের পাশাপাশি আমরা অনেক অজানাকে জানতে পারছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় আন্তরিক। বিশ্বের বুকে ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের ক্রিকেটার বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। এসময় আয়োজক কমিটিকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
তিনি (১৮ ডিসেম্বর) রোববার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট ক্রিকেটার্স ফোরামের আয়োজনে ফিজা এন্ড কোং এর উদ্যোগে ২য় সিলেট প্রিমিয়ার লীগ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরের তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শেখ মো: আবুল হাসনাতের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির আহমদ। প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরণ মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ আহমদ।
রুহুল আমিন, ইমতিয়াজ আহমদ জগলু, অপু বিশ্বাস, সাইদুর রহমান সায়মন, জাবেদ আহমদ, মাহিদুল আলম, শফিক আনাম, ইমরান আলী এনাম, ওবেদ আহমদ, শিপলু তালুকদার, দিদার হোসেন, জাহেদ হোসেন তালুকদার, অপু আহমদ।
মাউন্ড এডোরা হাসপাতালের সৌজন্যে ম্যান অব টুর্নামেন্ট পুরস্কার বাই সাইকেল জয়ী হন কাজল আহমদ। মজিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাছুম মিয়ার সৌজন্যে ম্যান অব ফাইনাল এর নগদ টাকা ও ক্রেস্ট গ্রহণ করেন ঝিগলী ছাতকের রাজিব দাস। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাবলা, সেরা বোলার নির্বাচিত হন পিনু। লিসবন সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়ে নাছির আলী ক্রিকেট দল ঝিগলী ছাতক চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain