শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে বিজিবি দিবস-২০২২ উদযাপন ও সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গত ২০ ডিসেম্বর বিজিবি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিজিবি সিলেট সেক্টর কর্তৃক (ব্যবস্থাপনায়: সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি) সিলেট অঞ্চলের স্থানীয় তৎকালীন ইপিআর এর ০৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীগণকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। বর্ণিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আগত বিজিবি’র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীগণকে অভ্যর্থনা, মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি স্বরুপ আলোচনা সভা, প্রীতিভোজ এবং শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), মেজর মোঃ হাসান আরাফাত পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়ক, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং সেক্টর সদর দপ্তর, সিলেটসহ অধিনস্থ ১৯ এবং ৪৮ বিজিবি’র অন্যান্য অফিসার ও সকল পদবীর সদস্যগন উপস্থিত ছিলেন।
পরিশেষে সম্মানিত সেক্টর কমান্ডার মহোদয় বিজিবি’র খেতাবপ্রাপ্ত ০৬ জন বীর মুক্তিযোদ্ধা/ উত্তরাধিকারীগণকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain