শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

গুচ্ছগ্রাম প্রাথমিক বিদালয়ে শিক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এরশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিলা সদস্য নাজমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, সেবা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নাদিম মাহমুদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, সহকারি শিক্ষক সুমি বেগম, শিক্ষার্থী সুমা আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain