শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্ব আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, অপশক্তির ছায়াটুকুও আমরা জনগণের জানমালের উপর আসতে দিবো না। দেশবিরোধী শক্তিরা কোনো নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে তৈরী আছি। বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সিলেট জেলা ছাত্রলীগ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain