শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই-সিলেট সিটি মেয়র

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্মল অক্সিজেন পেতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই। বৃক্ষরোপন ও পরিচর্যায় আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর বাইপাস সুরমা গেইটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন এবং গার্ডেনার ও বৃক্ষ প্রেমীদের নিয়ে গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে মেজরটিলা থেকে শাহপরান পর্যন্ত রাস্তার দু’পাশে ময়লা আবর্জনা অপসারন করে ডিভাইডার নির্মাণের মাধ্যমে বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের জন্য তিনি সিলেট এগ্রো হাউজকে আহবান জানান।
সিলেট এগ্রো হাউজ এর কর্ণধার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে গেট-টুগেদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বৃক্ষ প্রেমিক আফতাব চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আফাজুর রহমান, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মার্কেটিং ডাইরেক্টর রোটারিয়ান মো. জাকির হোসাইন খাঁ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সবল কুমার তালুকদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান সুরাইয়া রহমান খান, শাহপরান ক্যাম্পাসের ইনচার্য্য সাইফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে সিলেট এগ্রো হাউজ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার এর নতুন সংযোজন গার্ডেন ক্যাফে’র উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain