শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে তরুণ সমাজের চরিত্র গঠন করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে-রোটারিয়ান বুলবুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাইঘাট প্রেসক্লাব সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে হতাশা ও বিপদগ্রস্ত তরুণ সমাজের চরিত্র গঠন করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এজন্য জনকল্যাণে নিয়োজিত সামাজিক ও সাস্কৃতিক সংগঠনগুলোর পাশে দাঁড়াতে সমাজের সচেতন মহলের প্রতি তিনি আহবান জানান।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে কানাইঘাটে ভারটেক্স ইংলিশ হোম এর হল রুমে মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর উদ্যোগে কানাইঘাট প্রেসক্লাব সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল আমেরিকা থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর সভাপতি শিপুল আমিন চৌধুরী’র সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সড়কের বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ চৌধুরী রুহিন, ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক হাফিজ আহমদ সুজন, লন্তির মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য মাওলানা ফরিদ উদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর সহ-সভাপতি ইমরান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক ফিরদাউস আলম, সংবাদকর্মী মো. ফখরুজ্জামান, সদস্য ডা. খায়রুজ্জামান ফরহাদ, ছাত্র নেতা ইমরান হোসেন, যুবনেতা আমির আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।
মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain