শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাবির বাংলা বিভাগ সেমিনারে মহিউদ্দীন শীরু পরিষদের বই উপহার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে সহস্রাধিক বই উপহার দিয়েছেন মহিউদ্দীন শীরু স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে সকল শিক্ষকের উপস্থিতিতে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় মহিউদ্দীন শীরু স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও মহিউদ্দীন শীরুর স্ত্রী জনাব হাসিনা মহিউদ্দীন পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। উপহার প্রদানে বাংলা বিভাগ প্রয়াত মহিউদ্দীন শীরুর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা করে।
উল্লেখ্য, প্রয়াত মহিউদ্দীন শীরু একাধারে সিলেটের সাংবাদিক-গবেষক ও বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। এবং হাসিনা মহিউদ্দীন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জেলা প্রেসক্লাবের সদস্য ও সিলেট টিআইবির সদস্য হিসেবে দায়িত্ব আছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain