শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

অবৈধ লে-অফ বাতিল করে অবিলম্বে মোমিন ছড়া চা বাগান খুলে দেয়া হোক: চা শ্রমিক ফেডারেশন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: অবৈধ লে-অফ বাতিল করে চা শিল্প রক্ষায় অবিলম্বে মোমিন ছড়া চা বাগান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ২৯মে রবিবার বিকাল সাড়ে ৫টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা সহ- সভাপতি রতœা বসাক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের পদ্মাবতী ছত্রি, লক্ষী দাশ, রুমন বিশ্বাস, মনজুর আহমদ বেলাল আহমেদ, সুরুজ আলী, ইউসুফ আলী, মামুন বেপারি, প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পূর্ব নোটিশ ছাড়াই গত ২৫মে বুধবার সন্ধ্যায় প্রায় ২সপ্তাহের মজুরি না দিয়ে বাগানের মালিক পক্ষ মোমিন ছড়া চা বাগান বন্ধ ঘোষণা করেন। বাগান বন্ধ হওয়ার ফলে কর্মরত প্রায় ১২০০ শ্রমিক আর নির্ভরশীল ৪ হাজার মানুষ মানুষ মানবেতর জীবন যাপন করছে।দীর্ঘ ৩৩বছর ২৫ কেজি নিরিখের নামে তীব্র শ্রম শোষণ,শ্রম আইনের যথাযথ প্রয়োগ না হওয়া মোমিন ছড়া চা বাগানে শ্রম অসন্তোষের প্রধান কারণ। শ্রম অসন্তোষ নিরসনে সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ভূমিকা ছিল মালিক পক্ষ দ্বারা প্ররোচিত।ফলে সংকট আর তীব্র হয়। বক্তারা সিলেট শ্রম দপ্তরের উপ-পরিচালকের ভূমিকার তীব্র নিন্দা জানান।

বক্তারা অবৈধ লে-অফ বাতিল করে চা শিল্প রক্ষায় অবিলম্বে মোমিন ছড়া চা বাগান খুলে দেওয়া, ২০কেজি নিরিখ নির্ধারণ করে মোমিনছড়া চা বাগানে শ্রম অসন্তোষ নিরসন করা, প্রত্যেক বাগানে শ্রম আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তা দের জবাবদিহিতা নিশ্চিত করা , মোমিন ছড়া চা বাগানের শ্রমিকদের নির্বাচিত পঞ্চায়েত কমিটি কে হয়রানি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain