অনুসন্ধান ডেস্ক ::: বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদ্য দিয়ে মাস ব্যাপি সিলেট বিভাগীয় বৃক্ষ রোপণ অভিজান ও বৃক্ষ মেলা ২০২৬ সমাপনী।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন বৃক্ষ যে শুধু ফল দেয় ফুল দেয় আর কাঠ দেয় তা নয়। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন জেলা প্রশাসক সিলেট এর উদ্যোগে প্রায় ২০ বিশ লক্ষ গাছ রুপন করা হয়েছে। সহরে নার্সারি জুন করার আশাসশ দেন। আগামী বৃক্ষ মেলায়া ছাত্র ছাত্রী দেরকে তিনি বলেন, বৃক্ষরোপণ করে করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদের উৎসাহিত করছে।
২৯ আগস্ট ২০২৬ বিকেল ৪ টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ, আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ -এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান এর সভাপতিত্বে ও শুমাইয়া ইসলাম শুভা, রিয়াজ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ড. রোমেল আহমদ, অধ্যাপক, ফরেস্ট্রি এন্ড এনভায়রবমেন্টাল সায়েন্স, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মো, শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট, সাংবাদিক ও কলামিষ্ট, বৃক্ষরোপণে জাতীয় পদকপ্রাপ্ত আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে নার্সারি মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সাধারণত সম্পাদক মলয়লাল ধর , সিলেট কাঠ ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবুল কালাম।
নার্সারির স্টলে বিক্রি, বৃক্ষের চারা সংরক্ষন, দেশীয় বিলুপ্ত প্রজাতির বৃক্ষের চারা সংরক্ষণ, ক্যাকটাস অর্কিড, ফলজ,বনজ,ঔষধি, শুভাবর্ধন কারি বৃক্ষের প্রদর্শনী, সৌন্দর্য বর্ধনে যাঁরা স্টল সাজিয়ে ছেন সেই ক্যাটাগরিতে মেলায় পুরস্কার এর জন্য স্টল নির্ধারণ হয়।
মেলায় প্রথম স্থান অধিকার করে পুরষ্কার গ্রহণ করেন সুগন্ধা নার্সারী, প্রোপ্রাইটর মনোয়ারা বেগম দ্বিতীয় স্থান সিলেট নার্সারি, মলয় লাল ধর, তৃতীয় স্থান যৌথভাবে
সবুজ বন নার্সারি, আবুল হোসেন লিমন নার্সারি, আব্দুরব । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নার্সরী মালিকদের হাতে পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
শুরুতে প্রবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, ও গীতা পাঠ করেন ফরেস্টার নিলুপপাল,
মেলায় ৪০ টি নার্সারির স্টল ও কৃষি যন্ত্রপাতি, খাবার স্টল দেখা যায়