শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

ছাতকে বন্যার্তদের মাঝে ভারতীয় হাইকমিশনারের ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ছাতকে বানভাসী ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতের সহকারী হাইকমিশনার মি. নিরাজ কুমার জয়শোয়াল। ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের উদ্যোগে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নসহ এলাকার ৪০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

গত (২৬ জুন) জাউয়াবাজার ডিগ্রী কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি এন কে গাঙ্গোপাধ্যায়, জাউয়াবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশঙ্কর ভৌমিক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মাষ্টার জসিম উদ্দিন, কদরিছ খান, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আমতর আলী, যুবলীগ নেতা সাজিল হোসেন বাবুল, কয়েছ আহমেদ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পরে মুহিবুর রহমান মানিক এমপি দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

এদিকে, ফেনীর স্বপ্ন যাত্রা, দাগন ভুঁইয়া প্রবাসী ফোরাম ও এলাকার প্রবাসী সুরুজ মিয়ার অর্থায়নে পরশপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ, প্রবাসী সুরুজ মিয়া, স্থানীয় আশিকুর রহমান মাসুক সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, ইউনিয়নের খুরমা এলাকায় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও তার পরিবারের অর্থায়নে বন্যার্তদের মাঝেও ত্রাণ বিতরণ করেছেন মুহিবুর রহমান মানিক এমপি। এ সময় সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির, আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain