শিরোনাম :
সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম ‎সিসিকের প্রশাসক বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের তিন ওয়াগন লাইনচ্যুত, ৪২ টন তেল জলাঞ্জলি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া ডেস্ক :: কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন এবং তিনটি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনে যা তেল ছিলো সব পড়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলি জানান, খুলনা থেকে ঈশ্বরদীর উদ্দেশের ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে হালসা স্টেশনের পাশে পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পূর্ণ তেল পড়ে যায়।

তিনি আরও জানান, ওয়াগনের গায়ে ‘৪২ টন তেল ধারণ ক্ষমতা’ লেখা দেখে ধারণা করা হচ্ছে, সেটিতে ৪২ টন তেল ছিল। এরই মধ্যে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain