শিরোনাম :
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

৭নং ওয়ার্ড বিএনপির সাথে মিফতাহ্ সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপি’র ৪মার্চ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী মিফতাহ্ সিদ্দিকী’র সাথে ৭নং ওয়ার্ড বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকার ইনডোর স্পোর্টস সেন্টার সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ এস এম সায়েম ও সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র জন্য কাজ করতে হবে, ঐক্যবদ্ধ শক্তিই সংগঠনকে শক্তিসালী করে তুলে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, দিন শেষে আমরা সবাই একই জাতীয়তাবাদী মতাদর্শের নেতাকর্মী। আগামী ৪মার্চ কাউন্সিলে আপনারা সঠিক নেতৃত্ব বাচাই করবেন, সঠিক নেতৃত্বের উপর দলের সফলতা নির্ভর করে। তারেক রহমান দলের মধ্যে গণতন্ত্র চর্চা অব্যাহত রেখেছেন, তৃনমূলের নেতাকর্মীদের ভোটাধিকার দিয়েছেন। আপনারাই সিলেট মহানগর বিএনপি’র প্রাণ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সাবেক আহবায়ক মানিক মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোমিন আহমদ, এ কে এম শাহাজাহান আহমদ, মোঃ জালাল উদ্দিন, এম মখলিছ খাঁন, আলম খান মুক্তা, বদরুল হোসেন ফাহিম, মোঃ বেলাল আহমদ, সৈয়দ আবু শাহিন আফাদ খোকন, কাজী নইমুল আলম, বোরহান আফরোজ, নাসির উদ্দিন নিয়াজী, মোঃ রহিম উদ্দিন, আব্দুল মকিত সুমেল, জাঁমান খান, সোহাগ চৌধুরী, মোঃ সাজ্জদ, মালেক মিয়া, ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন রাজু, কাউছার হোসেন, রাহাত আহমদ টিপু, আব্দুস শহিদ তুমেল, মো মোসলিম উদ্দিন, মোঃ মৌলম মিয়া , আব্দুল মুকিত, শাহজাহান আহমদ, আনোয়ার কাদির, জলিল আহমদ, দুলাল আহমদ, কামরুজ্জামান টিটু, মাসুদ আহমদ, মুহিন আজাদ শিপলু, শাহিন আহমদ, রাজন আহমদ, আবদুল মকিদ, আলী আহমদ, মধু মিয়া, রায়হান আহমদ, রাজু মিয়া, ফরিদ আহমদ, জহির আহমদ, রুমেল আহমদ, মিছবা খান, সিদ্দিক পারভেজ, শফিক, পলাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain