শিরোনাম :
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনোরঞ্জন রায় সমরের উঠান বৈঠক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনোরঞ্জন রায় সমরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত (১৪ ফেব্রুয়ারী) রাতে নিজ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন মতি উড়াং, তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঙ্গীত রায়, মো. সিরাজ মিয়া, রঞ্জন মোদি, জগন্নাথ।
আরো উপস্থিত ছিলেন, শ্রবণ রায়, কুটি, রঞ্জু মোদি, দেবাশীষ রায়, অজিত রায়, দুলোন উড়াং, আনোয়ার হোসেন, রিপন ঘোষ পিতুল, রতন পাল, সনজীব রায়,বিপ্লব উড়াং, শিব চরণ, সজল রায়, নাহিদ আরিফ প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। মনোরঞ্জন রায় সমর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, মেম্বার পদপ্রার্থী মনোরঞ্জন রায় সমর একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো। মেম্বার পদপ্রার্থী মনোরঞ্জন রায় সমর বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain