অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ৩৭ নং ওয়ার্ডবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচল নিশ্চিত করতে রাস্তার আলো এবং সড়ক নিরাপত্তা জন্য সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় সিসিক এর উদ্যোগে ১৫টি খুঁটিতে ইলেকট্রিক সড়ক বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ ঙ্গলবার (৩১ মার্চ) রাতে সোনালী আবাসকি এলাকার প্রধান ফটকে রাস্তার পাশে বাতি লাইট এই আলোকসজ্জার কার্যক্রম উদ্বোধন করা হয়।এসময় সবাই মিলে ফিতা কেটে ও স্যুইচ টিপে সড়ক বাতি উদ্বোধন করেন।
এসময় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্ছু, ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াজ আহমদ, আব্বাস আলী জামে মসজিদের মোতয়াল্লি প্রফেসর আব্দুস শহিদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রাজু মিয়া, ৩৭ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী হোসেন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সোনালী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জুনেদ মিয়া, সোনালী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম, সোনালী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাবিপ্রবির প্রশাসনীক কর্মকর্তা জুয়েল মিয়া সুজন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সোনালী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি নজরুল ইসলাম, দুস্কি নাগরিক কমিটির সভাপতি নিজাম মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি রুবেল আহমদ, ৩৭ নং ওয়ার্ড সচিব শিহানুর ইসলাম, সোনালী সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোহাব্বত আলী, মেহেদী, মিলাদ, শাওন,সোয়েব, ফাহিম, রায়হান, সাব্বির, মুর্শেদ, কামরান, মোরাদ, সোহান,রুহানসহ অত্র এলাকার বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।