শিরোনাম :
নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করছে: পপররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, কর্মসংস্থান যোগান দিতে এসএমই উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্টান এসএমই উদ্যোক্তাদের ঋন দিয়ে থাকে, সরকারও এসএমই উদ্যোক্তাদের সাহায্যে এগিয়ে এসেছে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ঋন ভর্তুকি দিয়ে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এসএমই এর চিত্র তুলে ধরে তিনি বলেন, এসএমই উদ্যোক্তারা নারী উদ্যোক্তা তৈরি করছেন এবং উদ্যোক্তারা ইন্টারনেটে অনলাইনে তাদের পণ্য বিক্রি করছেন। এই বিষয়টি বেশ আশাজাগানিয়া।

তিনি এসএমই উদ্যোক্তাদের অভিনন্দনে জানিয়ে মেলার সফলতাও কামনা করেন। তিনি সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলার সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় নগরীর রিকাবীবাজারের মোহাম্মদপুর আলী জিমনেসিয়ামে এই মোলার উদ্বোধন করা হয়।

 

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো মফিজুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, এসএমই ফাউন্ডেশন এর পরিচালক পর্ষদের সদস্য মানতাশা আহমদ, দি সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক নাজিম হাসান ছাত্তার।

মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এসএমই বিভাগীয় এই পণ্যমেলায় সার্বিক সহযোগিতা করেছে সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ ব্যাংক সিলেট, বিসিক সিলেট, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি, নাসিব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, ওয়েব, বিডব্লিসিসিআই। মেলা ১৬ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain